আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘ডট বাংলা’ ডোমেইন চালুর অনুমতি পেল বাংলাদেশ

‘ডট বাংলা’ ডোমেইন চালুর অনুমতি পেল বাংলাদেশ

ইন্টারনেট জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোমেইন (ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম-আইডিএন) ‘ডট বাংলা’ চালু করার অনুমতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত ‘.বাংলা’ আইডিএনের যাত্রা শুরু হলো।


বাংলাদেশকে এ অনুমোদন দিয়েছে ডোমেইন নেম পরিচালনাকারী সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)।


বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 
এ অনুমোদনের ফলে ‘.বাংলা’আইডিএনের যাত্রা শুরু হলো এবং ‘ডট বাংলা’ডোমেইন চালুর ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। এখন থেকে ডট কম বা ডট বিডির মতো ওয়েব অ্যাড্রেসের শেষে ‘ডট বাংলা’(.বাংলা) ব্যবহার করা যাবে।

 
ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব অ্যাড্রেস লিখতে প্রচলিত ইংরেজি ভাষা ছাড়া অন্যান্য বিভিন্ন ভাষার স্ক্রিপ্টকে সমর্থন করে। ২০১০ সালে বিশ্বে প্রথম আইডিএন বাস্তবায়িত হয়।

 
আইসিএএনএনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৬০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিজস্ব ভাষার মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করেন। ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী ‘.বাংলা’কে আইডিএনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন।


পরবর্তী সময়ে বাংলা মূল্যায়ন, সার্ভার ও সফটওয়্যার স্থাপনসহ কারিগরি প্রস্তুতি, ইন্টারনেট অ্যাসাইন্ড নেম অথরিটি (আইএএনএ), আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের অনুমোদন সম্পন্ন করে ‘.বাংলা’ডোমেইন নেম চালু করা হয়।
 

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সম্প্রতি এ কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কাছে চিঠি পাঠান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘.বাংলা’ ডোমেইনের প্রশাসনিক এবং বিভাগের পক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কারিগরি দায়িত্ব পালন করবে।

 
বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিওন ‘.বাংলা’ডোমেইনের জন্য আবেদন করেছিল।‘.বাংলা’ ডোমেইন চালু করা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

 
‘.বাংলা’চালুর ফলে বাংলাদেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে। এর ফলে ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিসহ বাংলা কনটেন্ট তৈরি উৎসাহিত হবে। এ ছাড়া ‘.বাংলা’ ডোমেইন সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে জানায় টেলিযোগাযোগ বিভাগ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত