আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রেমিট্যান্সে নেতিবাচক ধারার কারণ মধ্যপ্রাচ্য

রেমিট্যান্সে নেতিবাচক ধারার কারণ মধ্যপ্রাচ্য

প্রবাসী আয় ধারাবাহিকভাবে কমছে। এর প্রধান কারণ গত কয়েক মাস ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কমতে শুরু করেছে। আর এখান থেকেই দুই-তৃতীয়াংশ রেমিট্যান্স অর্জন করে বাংলাদেশ।

জনশক্তি রফতানিতে মন্দাবস্থা, তেলের দরপতন, বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের ফেরত আসা, মার্কিন ডলারের অবনমন এবং হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেমিট্যান্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, এ বছরের জানুয়ারি মাসে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার, যা আগের মাসে (গত বছরের ডিসেম্বর) ছিল ৭৪ কোটি ডলার।

এছাড়া ফেব্রুয়ারিতে ৬৬ কোটি ডলার, মার্চে ৭৪ কোটি, এপ্রিলে ৬৭ কোটি, মে মাসে ৬৯ কোটি, জুনে ৮২ কোটি, জুলাইতে ৫৯ কোটি, আগস্টে ৬৭ কোটি এবং সর্বশেষ সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে দেশে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম নয় মাসে ৬১১ কোটি ৯৪ লাখ ডলার।

তবে মধ্যপ্রাচ্যের যে দেশটি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে আসে সেটি সৌদি আরব। এখন পর্যন্ত দেশটি রেমিট্যান্সে শীর্ষস্থানে থাকলেও ধারাবাহিকভাবে তা কমছে। চলতি বছরের জানুয়ারিতে ২২ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৩ কোটি, মার্চে ২৬ কোটি, এপ্রিলে ২২ কোটি, মে মাসে ২২ কোটি এবং জুনে ২৬ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। কিন্তু জুলাই মাসেই ২৬ থেকে নামে ১৯ কোটি ডলারে। ঈদের আগের মাস হওয়ায় আগস্টে সেটি ২৩ কোটি ডলারে পৌঁছালেও সেপ্টেম্বরে তা নেমে এসেছে ১৭ কোটি ডলারে।

একইভাবে রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমছে সংযুক্ত আরব আমিরাত থেকেও।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপের দেশগুলো থেকেও কমেছে রেমিট্যান্স আহরণের পরিমাণ। এ দেশগুলো থেকে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ডলার, যা আগের মাসে (অক্টোবর) ছিল ৫১ কোটি ডলার।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, মধ্যপ্রাচ্যে তেলের দরপতনে প্রবাসীদের মজুরি কমেছে। পাশাপাশি দীর্ঘদিন জনশক্তি রফতানিতে একটা দৃশ্যমান স্থবিরতা রয়েছে।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন বর্তমানে অবৈধ পথে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ বেড়েছে। যে কারণে বৈধ পথে রেমিট্যান্স আহরণে একটি প্রভাব পড়ছে। কারণ অবৈধভাবে যদি টাকা পাঠানো হয়, সেখানে বাধাগ্রস্ত হয় বৈদেশিক মুদ্রার আহরণ।

এসব বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, ডলারের মান অবনমন, মধ্যপ্রাচ্যে তেলের দামের পতন ও শ্রমশক্তি রফতানিতে ধীরগতিটাই প্রধান কারণ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টের পর সেপ্টেম্বরেও কমে গেছে প্রবাসী আয়। এ মাসে প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, তা আগস্ট মাসের চেয়ে প্রায় ১২ শতাংশ এবং আগের অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় সাড়ে ২২ শতাংশ কম। এছাড়াও চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) হিসাবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কমেছে প্রায় ১৮ শতাংশ।

এদিকে ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৫৩১ কোটি ও ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত