আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনবে বাংলাদেশ

ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনবে বাংলাদেশ

ভারতের ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।

 বুধবার নয়াদিল্লিতে ভারতের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

 সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সঙ্গে ভারতের এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের (ইইএসএল) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আসাম-বাংলাদেশ-বিহারের ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার লিমিটেড ভারতে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন ইউনিটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।
 
এ ছাড়া ক্রস বর্ডার বিদ্যুৎ বাণিজ্যের ফ্রেমওয়ার্ক আপডেট, আসাম থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি এবং ভুটান, ভারত ও বাংলাদেশের ত্রিদেশীয় সভার সময় নির্ধারণ, ভারতের কোম্পানি ইইএসএলের সঙ্গে স্রেডার সমঝোতা স্মারক চুক্তি এবং ১১তম জেএসসি সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভারতের ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি বিদ্যুৎ সপ্তাহ-২০১৬ এ ভারতের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ প্রতিমন্ত্রী পিযুষ গোয়ালকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নসরুল হামিদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পিযুষ গোয়াল। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত