আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যেই অপরাধ করুক না কেন শাস্তি পাবে : প্রধানমন্ত্রী

যেই অপরাধ করুক না কেন শাস্তি পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কোন দল করে সেটা আমি দেখি না, দেখবো না। যেই অপরাধ করুক না কেন শাস্তি পাবে। সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদে এ কথা বলেন।

দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী বলেন, একটা মেয়েকে একটা ছেলে নির্মমভাবে কোপালো। এতোগুলো মানুষ দাঁড়িয়ে থেকে দেখেছেন, ছবি তুলেছেন। কারো মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হলো না। এটা দুঃখজনক।

শেখ হাসিনা বলেন, কিছু লোক এটিকে দলীয় হিসেবে প্রচার করছে। সে তো দলীয় হিসেবে এ কাজ করেনি। প্রেমে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে এটা করেছে। দেশবাসীকে আমি বলব, কে কোন দল করে সেটা আমি দেখি না, দেখব না। যেই অপরাধ করুক না কেন শাস্তি পাবে। আর অভিভাবকদের বলব, আপনারা আপনাদের ছেলে মেয়েদের খোঁজ-খবর রাখেন।

প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ মসজিদের পেছনে মানুষের সামনে দা দিয়ে কলেজছাত্রী খাদিজাকে কোপাতে থাকে বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নার্গিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর পর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।

বুধবার সংসদে সরকারি দলের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘খাদিজার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়াসহ ব্যক্তিগতভাবে সিলেট জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছি। ইতোমধ্যে হামলাকারী দুর্বৃত্তকে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সকল আলামত থাকায় দ্রুত এ মামলায় চার্জশিট প্রদান করা সম্ভব হবে।’

এদিকে, কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে দেখতে গিয়ে সাংসদ ও মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিনের সেলফি তোলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র সমালোচনার ঝড় বইছে। বুধবার সন্ধ্যায় ছবিটি ফেসবুকে পোস্ট করেন তিনি। তার সঙ্গে ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরও এক নারী।

শেয়ার করুন

পাঠকের মতামত