আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খাদিজার সঙ্গে সেলফি : ক্ষমা চাইলেন সাংসদ তুহিন

খাদিজার সঙ্গে সেলফি : ক্ষমা চাইলেন সাংসদ তুহিন

লাইফ সাপোর্টে থাকা খাদিজা বেগম নার্গিসকে নিয়ে সেলফি তোলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সাংসদ সাবিনা আক্তার তুহিন।

 বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে ক্ষমা চেয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

 ফেসবুক স্ট্যাটাসে সাংসদ তুহিন দাবি করেন যে, নার্গিস মারা গেছে বলে যে গুজব ছড়িয়ে পড়েছে তা মিথ্যা প্রমাণ করতেই তিনিসহ প্রাক্তন সাংসদ অপু উকিল ও আরেকজন নারী সেলফি তোলেন।

পাঠকদের জন্য সাংসদ তুহিনের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- ‘আমার গতকালের স্ট্যাটাসের জন্য যদি আমার কোন ভুল হয়ে থাকে এবং কেউ মর্মাহত হয়ে থাকেন আমি এ ব্যপারে দুঃখিত। আমি মেয়েটা মারা গেছে বলে যে গুজব ছড়িয়ে পরে আমার বান্ধবী মিরা স্ট্যাটাস দেয় বোন খাদিজা ক্ষমা করিস লিখে। আমাদের ছবি দেয়ার উদ্দেশ্য কেবল আমরা নারী সমাজ খাদিজার পাশে আছি এটা বোঝানোর জন্য আর ও বেঁচে আছে এটা জানানোর জন্য। আমার স্ট্যাটাসে বদরুলের ফাঁসি চেয়ে নির্মম ঘটনার নিন্দা করে সট্যাটাস দেয়া হয়েছে। আমার যদি ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। আমরা সব নির্যাতিত নারী সমাজের পাশে আছি থাকবো। এটা দেয়া যদি আমার সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টিকটু হয়ে থাকে তবে আমি আন্তরিক দুঃখিত।

 আসলে আমরা যারা রাজনীতি করি তাদের চিন্তা ভাবনায় যত সততা থাকুক আমাদের দোষ তো খুঁজে বের করতে হবে এটাই তো স্বাভাবিক। আমি মনে করি যা কিছু হয়েছে মঙ্গলের জন্য অনেক কিছু আবেগ থেকে না করে চিন্তা ভাবনা করে করতে হবে। খাদিজার ওখানে গিয়ে আবেগী হয়ে আমরা আছি ওর পাশে বদরুলকে ধীক্কার জানাই এটা বোঝানোর জন্য। আমি সাংবাদিকরা যে লিখেছে আমি সাংবাদিক পরিবারের মানুষ আমার তো জানা উচিত ছিল খবরের শিরনাম তো উনারা খুঁজবে আমি কেন রসদ দিবো আবেগ দিয়ে বিবেচনা না করে মাথা খাঁটিয়ে চলতে হবে। কেউ যদি কাজ করে সম্মোলচনা তারই বেশি হয় কালকে পাশে গিয়ে তার পাশে দাঁড়ানোর অঙ্গীকার না করে ঘরে বসে তার জন্য বড় করে স্ট্যাটাস দিলেই তো হতো। সংসদে ঢোকার আগ মুহুর্তে গেলাম লিপিষটিক কেন দিয়ে গেলাম এটাও তো দোষ। সব কিছুর পর এটাই বলবো আমিই দায়ী আমার একক দায়িত্ব।’

 
উল্লেখ্য, সিলেটে সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা বদরুলের কোপে গুরুতর আহত হন নার্গিস। সেদিন রাতেই নার্গিসকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। মঙ্গলবার তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে মাত্র ৫ থেকে ১০ শতাংশ।

বুধবার সকাল থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি খাদিজাকে দেখতে হাসপাতালে যান। অচেতন খাদিজাকে দেখতে হাসপাতালে যান সাংসদ সাবিনা আক্তার তুহিন, প্রাক্তন সাংসদ অপু উকিলসহ আরেকজন নারীও। সেখানে তারা আইসিইউতে গাউন পরা অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অচেতন খাদিজাকে পেছনে রেখে সেলফি তোলেন। পরে সাংসদ তুহিন সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে পোস্ট করেন সেই ছবি। তাদের এই সেলফি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত