আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘দেশে কোনো সংখ্যালঘু নাই, জঙ্গিরাই সংখ্যালঘু’

‘দেশে কোনো সংখ্যালঘু নাই, জঙ্গিরাই সংখ্যালঘু’

‘দেশে কোনো সংখ্যালঘু নাই, জঙ্গিরাই সংখ্যালঘু’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘ইঁদুরের গর্ত থেকে হুঙ্কার দিয়ে লাভ নেই। জঙ্গিদের শনাক্ত করা হয়েছে এবং অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য। আশা করছি কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। আমাদের দেশের প্রতিটি পূজামণ্ডপ খুব সুন্দর হয়েছে। আশা করছি পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও মানুষ বাংলাদেশে পূজা দেখতে আসবে।’

এর আগে মোহাম্মদপুরে আসাদ অ্যাভিনিউয়ের ২৪/সি সিবিসিবি সেন্টারে শুক্রবার দুপুরে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও পঞ্চম কাউন্সিল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এমনকি আলেম সমাজও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। এ দেশটা অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। তার ছেলেও আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন।

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল প্রচেষ্টা চালাচ্ছে। যে যাই করুক না কেন এখানে কোনো সাম্প্রদায়িক কথা বলতে দেওয়া হবে না। কোনো সন্ত্রাস জঙ্গিবাদ এ দেশে চলবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত