আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

জাতীয় স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

শুক্রবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বিষয়ে দশটি বিভ্রান্তিমূলক অপপ্রচার ও বিজ্ঞানভিত্তিক জবাব’- শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পটি একটি দ্বিতীয় শ্রেণির প্রকল্প। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ বিদ্যুৎ প্রকল্পটিতে রয়েছে অনুপযুক্ত প্রযুক্তি। যা সুন্দরবনসহ পাশ্ববর্তী জনপদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া প্রকল্পটির কার্যক্রম শুরু হলে অত্র এলাকায় ভূমিকম্প ও প্লাবনের ঝুঁকি বৃদ্ধি পাবে। অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এ প্রকল্পটি বাংলাদেশকে একটি ফাঁকা পকেটে পরিণত করবে। যেখান থেকে দেশ আর মুক্তি পাবে না।

সুলতানা কামাল বলেন, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীরা এ প্রকল্পের বিরোধিতা করেছেন। ইআইএ কনসালটেশনের উপস্থিত সবাই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থগিত রেখে নতুনভাবে স্বাধীন বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানকে দিয়ে ইআই করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সরকার তা না শুনে এক সপ্তাহের মাথায় চুক্তি করে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যে বড় ধরনের হুমকির মুখে পড়বে এবং পড়ছে, তা সর্বজন স্বীকৃত।

তিনি বলেন, একাধিকবার এ বিষয়ে সরকারের সঙ্গে বসে কথা বলা হয়েছে। আমরা যতবারই বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত তাদের সামনে উপস্থাপন করেছি, তাদের অবস্থানগত সুবিধার কথা ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও ভারত সরকার বিজ্ঞান ও প্রযুক্তিগত যুক্তির চেয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক যুক্তিকে প্রাধান্য দিচ্ছে।

রামপালে পরিবেশ বজায় রেখে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার বিষয়ে নিরপেক্ষ সমীক্ষারও দাবি জানান সুলতানা কামাল।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত বিবেচনা ও গ্রহণ করে দেশের সার্বিক পরিবেশ রক্ষায় প্রকল্প বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সুলতানা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, শরীফ জামিল, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত