আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশে ইন্টারনেট ব্যবহার করছে ৪০ ভাগ মানুষ

দেশে ইন্টারনেট ব্যবহার করছে ৪০ ভাগ মানুষ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বাংলাদেশের ৬ কোটি ৫০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছেন। অর্থাৎ দেশের ৪০ শতাংশ মানুষ ইন্টারনেটের আওতায়।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অ্যাসোসিয়েশন ফর প্রোগ্রেসিভ কমিউনিকেশনস (এপিসি) এর এশিয়া রিজিওনাল মিটিং ২০১৬ এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এ সময় এপিসির সহকারী নির্বাহী পরিচালক চ্যাট গার্সিয়া রামিলো এবং সম্মেলনের আয়োজক আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাত্র সাত বছর আগেও থ্রিজি নেটওয়ার্ক ছিল না। এই সাত বছরের মধ্যে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখন মানুষ মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেন করছেন। কিন্তু আইটি খাতে মাত্র ১০ শতাংশ নারী কাজ করছেন। নারীদের আরো উৎসাহিত করতে এখন আমরা নারীদের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি বলেন, কোনো কিছুই একা করা সম্ভব না। দরকার সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ। ইন্টারনেটের দাম কমছে দিন দিন। এখন ইন্টারনেট সেবা সবার সাধ্যের মধ্যে চলে এসেছে। এখন সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো সচেতনতা সৃষ্টি। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ইন্টারনেটের সুবিধা ও সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে জানাতে হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের তরুণরা অনেক উদ্ভাবনী কাজ করছে। দেশের অনেক সরকারি সেবা এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। দেশের সকল ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে গ্রামের সাধারণ মানুষ দুই শতাধিক সেবা পাচ্ছেন। এ ছাড়া ইনফো লিডারদের মাধ্যমে ১৬টি জেলার ঘরে ঘরে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ইন্টারনেট এখন অনেক সহজলভ্য হয়েছে। সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করে কীভাবে সুবিধা ভোগ করতে পারে এবং এর অপব্যবহার থেকে দূরে থাকবে সে বিষয়ে দেশজুড়ে নানা ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সাথে নিয়ে সরকারিভাবে আমরা আরো নতুন নতুন উদ্যোগ নিতে চাই।

প্রধান বক্তা হিসেবে এপিসির সহকারী নির্বাহী পরিচালক চ্যাট গার্সিয়া রামিলো বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রত্যেকেই নানাভাবে উপকৃত হবেন বলে আশা করছি।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন শনিবার শেষ হয়েছে। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটি (বিএফইএস) পরিচালিত আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প।

সম্মেলনে অবাধ তথ্য প্রবাহ, তথ্যের নিরাপত্তা, সবার জন্য ইন্টারনেট সুবিধা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। এতে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের ১৪ জন প্রতিনিধি অংশ নেন। এতে অংশগ্রহণকারীরা নিজেদের নানা উদ্যোগ নিয়ে উপস্থাপনা, বাস্তবায়ন ও প্রতিবন্ধকতার নানা দিক তুলে ধরেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত