আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ধর্মের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

ধর্মের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

ধর্মের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি, আগামীতেও নেব। কারণ জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। ধর্মের নাম নিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি উল্লেখ করেন, ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। যারা এসব করে তারা ধর্মবিরোধী।

শেখ হাসিনা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে বলেন, ‘এখানে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে। এই পরিবেশটা আমরা নিশ্চিত করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার। সকলের তরে সকলে আমরা, আমরা মানবের তরে। আসুন সবাই মিলে একসঙ্গে দেশকে গড়ে তুলি। এভাবেই আমরা দেশকে পরিচালিত করছি।’

তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না, শান্তি চাই, সম্প্রীতি চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উন্নতি চাই। সে লক্ষ্য নিয়েই আমাদের পথচলা।’

বেলা ৩টার কিছু পরে জাতীয় মন্দির ঢাকেশ্বরী প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মন্দিরে আসা ভক্তরা। এরপর শারদীয় দুর্গাপূজার পুরো কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই দেশে সব ধর্মের মানুষই যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে সে লক্ষ্যেই কাজ করছে সরকার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত