আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আগামী সপ্তাহেই ঢাকা, চট্টগ্রাম, খুলনায় চালু হচ্ছে ওএমএস

আগামী সপ্তাহেই ঢাকা, চট্টগ্রাম, খুলনায় চালু হচ্ছে ওএমএস

আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা শহরে সীমিত পর্যায়ে ওএমএস (ওপেন মার্কেট সেল) চালু করতে যাচ্ছে সরকার। প্রতি কেজি চালের দাম হবে ১৫ টাকা।

রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে আমরা এই তিন শহরে সীমিত পর্যায়ে ওএমএস চালু করব। চালের কৃত্রিম সঙ্কট দেখিয়ে চালের দাম বৃদ্ধির যে কারসাজি তা বন্ধে এ কর্মসূচি কাজ করবে। বাজার স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখবে। ঢাকা শহরে মোটা চালের দাম যে কিছুটা বাড়ছে, তাও দ্রুত কমে আসবে।

মন্ত্রী জানান, চালের কোনো সঙ্কট নেই। সরকারের কাছে যা উদ্বৃত্ত আছে তাতে দেশের চাহিদা মিটিয়ে চাল রপ্তানি করা যাবে।

হতদরিদ্রদের জন্য সরকারের চালু করা ১০ টাকার চাল নিয়ে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যখনই আমরা খবর পাচ্ছি, কঠিন ব্যবস্থা নিচ্ছি। দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

অপকর্ম করে কর্মসূচি নস্যাৎ করা যাবে না, মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, হতদরিদ্রদের জন্য ১০ টাকায় চাল বিক্রি মনিটরিংয়ে জেলায় জেলায় ডিসিদের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়সহ তৃণমূল পর্যায়ে আটটি টিম কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

 বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা, মিলকল মালিকদের সংগঠনের সভাপতি আব্দুর রশিদ ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত