আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঝুঁকি ভাতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ঝুঁকি ভাতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিজের জীবনের ঝুঁকি ভাতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।

এদিন সন্ধ্যায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানের আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যে পাল্টা নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।

নাসিম বলেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। জীবনের ঝুঁকি আজও আছে।

তিনি বলেন, আজ সচিবালয়ের লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক।

এর আগে মন্ত্রী মূল আলোচনার ওপর বক্তব্য রাখেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।

উল্লেখ্য, সোমবার সচিবালয়ের লিফটে ১২ মিনিট আটকে থাকেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ দিন বিকেল ৪টার দিকে দাফতরিক কাজ শেষে সচিবালয় থেকে বের হওয়ার সময় ৩ নং ভবনের লিফটে আটকা পড়েন তিনি। পরে খবর পেয়ে বিকেল ৪টা ১২ মিনিটের দিকে লিফট কেটে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত