আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খুলনায় নকল ওষুধ কারখানার সন্ধান

খুলনায় নকল ওষুধ কারখানার সন্ধান

খুলনায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধানের ঘটনায় উদ্বেগ ও বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন খুলনার ওষুধ ব্যবসায়ী ও ক্রেতারা।

জেলার রূপসা উপজেলায় শাহনেওয়াজ সি ফুডস এর মধ্যে নামী দামী কোম্পানির নকল ওষুধ তৈরি এবং এতে কাজী শাহনেওয়াজের মত শিল্পপতিরা জড়িত থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে।

এদিকে, নকল ওষুধ তৈরির ঘটনায় গ্রেফতার শিল্পপতি কাজী শাহনেওয়াজকে মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে।

গত সোমবার বিকেলে রূপসায় অবস্থিত শিল্পপতি কাজী শাহনেওয়াজের মালিকানাধীন শাহনেওয়াজ গ্রুপের মাছ কোম্পানি ‘শাহনেওয়াজ সি ফুডস’ এর অভ্যন্তরে র্যাব-১ ও ৬ যৌথভাবে অভিযান চালিয়ে এসিআই ও এসকেএফ কোম্পানির নাম ব্যবহার করা প্রায় ৩ লাখ ৭৫ হাজার পিস নকল অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্স ক্যাপসুল, এক বস্তা রেনিটিড ট্যাবলেট, ৪ বস্তা বিভিন্ন নামের ওষুধ, প্রায় আড়াই লাখ পিস ওষুধের খালি খোসা, নকল ওষুধের কাঁচামাল, চালের গুড়া, কসমেটিক, কেমিক্যাল ও পাউডারসহ কয়েক কোটি টাকার উপকরণ জব্দ করা হয়।

এসময় শাহনেওয়াজ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং খুলনা চেম্বারের সাবেক সহ-সভাপতি কাজী শাহনেওয়াজসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

খুলনায় এ নকল ওষুধ তৈরির কারখানার সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খুলনার ওষুধ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণসহ সকলেই। বাজারে তার কারখানার নকল ওষুধ রয়েছে কিনা এটাই উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
সোমবার অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঢাকার মিটফোর্ডসহ বিভিন্ন হাসপাতালের সঙ্গে এই চক্রটির যোগাযোগ রয়েছে। তারা ওই সব হাসপাতাল থেকে অর্ডার নিয়ে গোপনে নকল ওষুধ তৈরি করে। অভিযান শুরুর আগেই ওই চক্রের সবাই পালিয়ে যায়।

এ ব্যাপারে খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক বলেন, আমরা বিষয়টি শুনেছি। কাজী শাহনেওয়াজের কাছ থেকে ওই নকল কারখানার মালিক ভবনটি ভাড়া নেন। এই বিষয়টি তদন্ত করছে র্যাব ও পুলিশ। তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না।

খুলনার ড্রাগ সুপার মাহমুদ হোসেন বলেন, কাজী শাহনেওয়াজ নকল ওষুধ তৈরি ও সংরক্ষণ করে যে অপরাধ করেছেন তা আদালতে প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হোসেন বলেন, নকল ওষুধের কারণে আমরা ব্যবসায়ীরা দারুণভাবে বিভ্রান্ত ও বিব্রতকর অবস্থায় পড়েছি।
 
এ ধরনের নকল ওষুধ যে বা যারা সরবরাহ করে সাধারণ মানুষের জীবন সঙ্কটাপন্ন করে তুলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত