আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্তে ওই ৫ জনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে কোন গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ বা গ্রহণযোগ্য তথ্য না পাওয়ায় সনদ বাতিল করে গেজেট জারি করা হয়েছে।

গত ৪ অক্টোবর এ গেজেট জারি করা হয়। এর আগে ২০০২ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করে।

মুক্তিযোদ্ধার সনদ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জ সদরের মধ্য কোর্টগাঁওয়ের মো. সাহাবউদ্দিন (পিতা মৃত মফিজ উদ্দিন মোল্লা), চুয়াডাঙ্গা আলমডাঙ্গার দক্ষিণ গোবিন্দপুরের মিজানুর রহমান (পিতা মৃত মহিউদ্দিন মোল্লা)।

এছাড়া কিশোরগঞ্জ সদরের বত্রিশের (ইসলামপুর) মো. সাখাওয়াত হোসেন (পিতা মৃত মৌলানা মো. হুসেন), ফরিদপুর সদরপুরের মোলামের ডাঙ্গীর আবদুল মালেক (পিতা মরহুম এম ডি আলম বেপারী) ও ঢাকার ধামরাই উপজেলা বড়নালাইয়ে মো. আবদুস সামাদের (পিতা হাজি মো. ইয়াছিন আলী) মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত