আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশ-চীনের ১৪৫০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি

বাংলাদেশ-চীনের ১৪৫০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি

সফররত চীনের ব্যবসায়ীদের সঙ্গে ১ হাজার ৪৫০ কোটি ৮০ লাখ টাকার (১৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার) বিনিয়োগ চুক্তি করেছে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভা (বিজনেস টক) শেষে দুই দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক লিউ চ্যাংগিউসহ দেশটির বাণিজ্য প্রতিনিধি দল এবং এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় চীনের ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের পাট, চামড়া এবং খদ্যসংশ্লিষ্ট ১৩টি প্রতিষ্ঠান পৃথকভাবে ১৩টি চুক্তি সই করে।

এফবিসিসিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ হাজার ৪৫ কোটি ৩৯ লাখ। এর মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র ৮০ কোটি ৮১ লাখ ডলার। চীন থেকে আমদানি হয়েছে ৯৬৪ কোটি ৫৮ লাখ ডলারের সমপরিমাণ পণ্য। তাই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছে ঢাকা ও বেইজিং।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ এখন চীন থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার কোটি ডলার (১০ বিলিয়ন) ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনের কোনো প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফরে আসছেন শি জিনপিং। আগামীকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট সফরে আসবেন। এসময় ২৫টির বেশি চুক্তি সই হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত