আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি-জামায়াতের ৩ নেতার ছেলেকে ছেড়ে দেয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

বিএনপি-জামায়াতের ৩ নেতার ছেলেকে ছেড়ে দেয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শাস্তি পাওয়া বিএনপি-জামায়াতের ৩ নেতার সন্তানদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, তাদের আটক করা হলেও সরকারি বাহিনী তা অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি আটকদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, হুম্মাম কাদের চৌধুরী, মির আহমাদ বিন কাশেম ও আমান আযমীকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়। হুম্মাম কাদের চৌধুরী সরাসরি রাজনীতিতে জড়িত থাকলেও বিন কাশেম পেশায় একজন আইনজীবী। আর আমান আযমী সেনাবাহিনীতে শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালনের পর অবসর নেন।

২০১৬ সালের অগাস্ট থেকে এই তিনজন নিখোঁজ রয়েছেন। আইন মোতাবেক তাদের আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। দেওয়া হয়নি পরিবার ও আইনজীবীদের সাথে যোগাযোগের সুযোগও। এমনকি তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও ছিল না।

সংস্থাটির এশিয়া অঞ্চলের প্রধান ব্রাড অ্যাডামস জানান, “বাংলাদেশে বাহিনী বিরোধী রাজনীতিবিদদের অনৈতিকভাবে গ্রেফতার ও গুম করার ইতিহাস দীর্ঘদিনের। এছাড়া আটকের পর তা নাকচ করার নজিরও রয়েছে। অনেক সময় নির্যাতনের কারণে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে।

তিনি গুম ও বেআইনি গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত আটকদের বিরুদ্ধে আদালতে দ্রুত অভিযোগ আনা। অথবা তাদের মুক্তি দেওয়া।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত