আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মীর কাসেম পরিবারের জাহাজ আটকের নির্দেশ

মীর কাসেম পরিবারের জাহাজ আটকের নির্দেশ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া মীর কাসেম পরিবারের একটি জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নাবিক ও ক্রুদের এক কোটি ৪৩ লাখ টাকা বেতন পরিশোধ না করায় ‍‘এমটি ফজলে রাব্বী’ নামের অয়েল ট্যাংকারটি আটকের নির্দেশ দেওয়া হয়।

মীর কাসেমের ছেলে সালমান বিন কাসেম পরিচালিত ‘এডেন লাইন লিমিটেড’র মালিকানাধীন এই জাহাজটি বর্তমানে চট্টগ্রামের ড্রাই ডক জেটিতে নোঙর করা আছে। আদালতের কাগজপত্র হাতে পেলে জাহাজটি আটক করার প্রয়োজনীয় উদ্যোগ নিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, নাবিক ও ক্রুদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ না করায় এমটি ফজলে রাব্বী জাহাজের ক্যাপ্টেন জুয়েল আহাম্মেদ হাইকোর্টের অ্যাডমিরালটি বেঞ্চে একটি মামলা দায়ের করেন গত ১০ অক্টোবর।

আবেদনে জাহাজের ক্যাপ্টেন ক্রুদের এক কোটি ৪৩ লাখ টাকা বেতন ভাতা পরিশোধ না করায় মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার এই মামলার শুনানি শেষে বেঞ্চের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জাহাজটি আটক করার নির্দেশ প্রদান করেন এবং মালিক পক্ষকে আগামী ২১ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার দেবাশীষ পাল জানান, গত ৮ মাস ধরে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ না করায় এই জাহাজের ১৮ জন ক্রু ও নাবিকের এক কোটি ৪৩ লাখ টাকা বেতন ভাতা বকেয়া পড়েছে। মালিক পক্ষকে বার বার তাগাদা দেওয়া সত্বেও বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না।

এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত জাহাজের মালিকপক্ষের অফিসটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই অবস্থায় জাহাজের নাবিকরা বেতন ভাতার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত