আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আইসিইউ থেকে বের হলেন খাদিজা, সোমবার হাতে অস্ত্রোপচার

আইসিইউ থেকে বের হলেন খাদিজা, সোমবার হাতে অস্ত্রোপচার

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে মারাত্মক জখম খাদিজা আক্তার নার্গিসকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও তার পরিবার। খাদিজার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার ও খাদিজার বড় ভাই শাহীন আহমেদ এ তথ্য জানান।

ডা. রেজাউস সাত্তার বলেন, ‘শনিবার বিকেলে খাদিজাকে আইসিইউ থেকে সরিয়ে এইচডিইউতে নেওয়া হয়েছে।’ একই প্রসঙ্গে খাদিজার বড় ভাই জানান, যেহেতু লাইফ সাপোর্ট আর দেওয়া লাগছে না। তাই তাকে আইসিইউ থেকে সরিয়ে এইচডিইউতে আনা হয়েছে।

‘খাদিজা মারা যাবে না ইনশাল্লাহ’ এমনটা জানিয়ে রেজাউস সাত্তার বলেন, ‘পাঁচ থেকে ছয় দিন আগে থেকেই খাদিজা ডান পাশ নাড়াচাড়া করতে পারছে। তবে বাম পাশ কবে থেকে স্বাভাবিক হবে তা আগামী তিন মাস পরে বলা যাবে।’

এদিকে খাদিজার গলায় নল লাগানো বিধায় সে কথা বলতে পারছে না জানিয়েছেন খাদিজার বড় ভাই শাহীন আহমেদ। খাদিজার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, আগামী সোমবার তার দুই হাতে অপারেশন করা হবে। এছাড়া তার বাম পাশ স্বাভাবিক করার জন্য ফিজিওথেরাপি দেওয়া হবে।

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা খাদিজার পরিবারের আশঙ্কা এখনো কাটেনি। তার বড় ভাই আরো বলেন, ‘খাদিজা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

ওই ঘটনার পর প্রথমে খাদিজাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর ভোরে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত