আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকায় অ্যাম্বুলেন্সচাপায় ছেলের পর মায়েরও মৃত্যু

ঢাকায় অ্যাম্বুলেন্সচাপায় ছেলের পর মায়েরও মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় ছেলের মৃত্যুর পর মায়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-ছেলে ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে হাসপালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সমকালকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, অ্যাম্বুলেন্সের চাপায় ঘটনাস্থলেই এক শিশুসহ দুইজন নিহত হন। চালক ও অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে। নিহত শিশুর নাম শাকিল (৭) বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা কোনও রোগীর স্বজন বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন গোলেনূর বেগম (২৫), তার ছেলে সাকিব (৭)। গোলেনূরের স্বামীর নাম ফেরদৌস, তার বাড়ি পটুয়াখালীর রাঙাবালির বাইজদা এলাকায়। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪৫ বছর।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, অ‌্যাম্বুলেন্সের ধাক্কায় সাকিব সঙ্গে সঙ্গে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মৃত‌্যু ঘটে তার মায়ের।

নিহত  গোলেনূর বেগমের স্বজনদের বরাত দিয়ে এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, পটুয়াখালীতে দুদিন আগে মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া ছেলে সাকিবকে চিকিৎসক দেখাতে হাসপাতালে এসেছিলেন তারা। শুক্রবার সপরিবারে ঢাকায় আসার পর শনিবার সকালে সবাই আসেন ঢাকা মেডিকেলে।

তিনি জানান, খালি অ্যাম্বুলেন্সটি দ্রুতবেগে হাসপাতালে ঢুকে পুলিশ ফাঁড়ির সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় এবং ও কয়েকজন পথচারীকে চাপা দেয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত