আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শাবি শিক্ষার্থীরা

ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শাবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে “ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ”।

ক্যাম্পাস সূত্র জানায়, রোববার সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে “ অর্থ যার শিক্ষা তার এই নীতি মানি না, ফরমের দাম বাড়ল কেন প্রশাসন জবাব চাই, শিক্ষা না বানিজ্য, শিক্ষা শিক্ষা” শ্লোগান তুলে। পরে তারা প্রশাসনিক ভবন-২ এর সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ও বর্তমান নেতাকর্মী, প্রগতিশীল ছাত্রজোটসহ প্রায় অর্ধ সহ¯্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে তারা ভিসি ড. আমিনুল হক ভূইয়া বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। এসময় উপাচার্য শিগগির একাডেমিক কাউন্সিলের বৈঠক করে সিদ্ধান্ত নিবেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান।

অবস্থান কর্মসূচি শেষে সমাবেশে প্রশাসনের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, গত সাত বছরে শাবিতে ভর্তি ফি বেড়েছে প্রায় চারগুণ যা কল্পনা করা কষ্টকর। শুধু গত বছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষায় ৩৩ শতাংশ মূল্য বৃদ্ধি করে ৭৫০-৯০০ থেকে ১০০০-১২০০ টাকা করা হয়েছে যা একটি বিশ্ববিদ্যালয়েরকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে “ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ” তাদের পরবর্তী কর্মসূচী হিসেবে সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচীর পালন করবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত