আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২০১৮ সালেই নেপাল-বাংলাদেশ রেল যোগাযোগ

২০১৮ সালেই নেপাল-বাংলাদেশ রেল যোগাযোগ

২০১৮ সালের মধ্যেই নেপালের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশের মোংলা বন্দর থেকে ভারত হয়ে নেপালে পণ্য পরিবহনের সুবিধার্থেই এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

রোববার দুপুরে সচিবালয়ে নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে তোফায়েল আহমেদ এমন কথা বলেন।

বাংলাদেশ ও নেপাল যৌথভাবে নেপালে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনে ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, নেপালের প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে। ২০১৮ সালের মধ্যেই দুই দেশের সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হবে।

মন্ত্রী বলেন, নেপালের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন হলে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে। নেপাল থেকে পণ্য আমদানি যেমন সহজ হবে, তেমনি নেপালে রপ্তানিও বাড়বে।

নেপালে যৌথভাবে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দুটি জলবিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা উভয় দেশ ভারতকে সঙ্গে নিয়ে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে একমত হয়েছি। কারণ ভারতের সহায়তা ছাড়া ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এ বিদ্যুৎ আনা সম্ভব নয়। এ ছাড়াও ২০১৮ সালের মধ্যে খুলনা-মোংলা রেললাইনের কাজ সমাপ্ত হওয়ার পর দুই দেশ রেলের মাধ্যমে মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।’

নেপালের বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিবিএন এর আওতায় জলবিদ্যুৎসহ সড়ক ও রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে আমদানি-রপ্তানি বহু গুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশ নেপালের পরীক্ষিত বন্ধু হিসেবে নেপালিদের জন্য ভিসা সহজীকরণসহ সড়কপথে অন অ্যারাইভাল ভিসার দাবি জানিয়েছি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত