আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আওয়ামী লীগের সম্মেলনে খরচ আড়াই কোটি টাকা

আওয়ামী লীগের সম্মেলনে খরচ আড়াই কোটি টাকা

আওয়ামী লীগ এক বছরের জন্য ১২ কোটি ৩৫ হাজার টাকা বাজেট নির্ধারণ করেছে। ২ কোটি ৬৫ লাখ টাকা দলটির ২০তম জাতীয় সম্মেলনে খরচ করা হবে। দলের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণে ব্যয় করা হবে ৫ কোটি টাকা। বাকী টাকা দলের বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির এক বৈঠকে বাজেট সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পরিষদ সভায় এক বছরের জন্য দলীয় বাজেটের প্রস্তাব উপস্থাপন করেন দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। পরে সেই বাজেট অনুমোদিত হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।

বৈঠকে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিয়মিত দলীয় চাঁদা পরিশোধ করার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য চাঁদা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলরদের বার্ষিক চাঁদা ১শ’ টাকার স্থলে বাড়িয়ে ২শ’ টাকা, দলীয় সংসদ সদস্যদের বার্ষিক চাঁদা ৫শ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।

অপর দিকে বৈঠকের শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৮১ থেকে ২০১৬। ৩৫ বছর। আর কত? আমি চাই, সবাই নতুন নেতা নির্বাচন করুক।’

এ বক্তব্যের সময় উপস্থিত জাতীয় কমিটির নেতারা ‘না’ বলে দলীয় প্রধানের বক্তব্যের বিরোধীতা করেন এবং শেখ হাসিনার প্রতি তাদের পূর্ণ আস্থার অভিব্যক্তি প্রকাশ করেন।

পরে দলীয় প্রধানের এমন বক্তব্যের রেশ ধরে জাতীয় কমিটির একাধিক নেতা বক্তব্যে দেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে জাতীয় কমিটির নেতারা বলেন, নেত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অনেককেই দেখা যায়নি। তারা সরিয়ে দাড়িয়েছিল। অনেকেই বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলো। এবারের সম্মেলনে সেইসব মুখ যেন নেতৃত্বে না আসে সে বিষয়টি লক্ষ্য রাখবেন-এটা আমাদের অনুরোধ।

দিনাজপুর, পঞ্চগড়, বাগেরহাট, সিলেট ও খুলনা জেলার জাতীয় কমিটির সদস্যরা বক্তব্যে শেখ হাসিনাকে পুনরায় আওয়ামী লীগ সভাপতি হিসেবে নির্বাচিত করার দাবি জানান।

তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তিন বার ক্ষমতায় এসেছে। বাংলাদেশ বিশ্ববাসীর চোখে একটি রোল মডেল হিসেবে অবস্থান করছে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো দলের সভাপতি হিসেবে দেখতে চাই।

এ সমস্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কমিটির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘এটা নেতা নির্বাচনের জায়গা নয়।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত