আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

স্বাধীনতার তিন মূলনীতিকে জামায়াতের আদর্শ ঘোষণা

স্বাধীনতার তিন মূলনীতিকে জামায়াতের আদর্শ ঘোষণা

বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী গণতান্ত্রিক দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত তিন মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাকে দলীয় আদর্শ হিসেবে ঘোষণা করেছে।

মুক্তিযুদ্ধের এই তিন মূলনীতিকে আদর্শ ঘোষণার আগে ‘ইসলামী  রাষ্ট্র’ প্রতিষ্ঠাই ছিল দলটির একমাত্র আদর্শ।

কিন্তু ‘দেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতিসহ আঞ্চলিক, আন্তর্জাতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে’ দলটি তার রাজনৈতিক চিন্তার পুনর্গঠন করেছে।

এখন দলটি বলছে, তারা মুক্তিযুদ্ধের তিন মূলনীতি ও ইসলামী আদর্শের ভিত্তিতে ‘কল্যাণধর্মী সমাজ’ বিনির্মাণের জন্য কাজ করছে। এজন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছে দলটি।

সোমবার জামায়াতের নতুন আমীর হিসেবে গ্রহণকালে দেওয়া ভাষণে স্বাধীনতার মূলনীতিগুলোকে দলীয় আদর্শ হিসেবে গ্রহণের কথা জানান মকবুল আহমাদ।

সন্ধ্যায় জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১০টায় নির্বাহী পরিষদের সামনে নতুন আমির শপথ নিয়েছেন। তাকে শপথ পড়ান জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম।

মকবুল আহমাদ জামায়াতের তৃতীয় আমীর, তিনি তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। এর আগে অধ্যাপক গোলাম আযম প্রথম ও মাওলানা মতিউর রহমান নিজামী দ্বিতীয় আমীর ছিলেন। ২০১৪ সালে অধ্যাপক আযম কারাবন্দি অবস্থায় মারা যান এবং গত এপ্রিলে মাওলানা নিজামীর ফাঁসি হয়।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের অখণ্ডতার নীতি অবলম্বন করে জামায়াত। এ জন্য ব্যাপক সমালোচিত দলটি। পাকিস্তানী সেনাদের সহযোগিতা করার দাবি করে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রথমে দালালির এবং পরবর্তীতে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়।

জামায়াত নেতারা পাকিস্তানের অখণ্ডতার নীতির কথা স্বীকার করলেও কোনও ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ নাকচ করে আসছেন। কিন্তু দুর্বল রাজনৈতিক কৌশলের কারণে দলটির বক্তব্য যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়।

বিশেষ করে বিগত জরুরি অবস্থায় সেনা সমর্থিত সরকারের সঙ্গে সমঝোতামূলক সম্পর্কের কারণে আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ সম্পর্ক সতর্ক হওয়ার গুরুত্বপূর্ণ সময়টিতে নিষ্ক্রিয় ছিল জামায়াত।

ফলে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কয়েক বছর ধরে সহাবস্থান ও প্রভাবশালী ভূমিকা রেখে আসা দলটি আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির সন্ধিক্ষণে বিপর্যয়ের মুখে পড়ে যায়।

এরইমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের পাঁচজন শীর্ষ নেতার ফাঁসি হয়েছে। কয়েক হাজার নেতাকর্মী সরকারি বাহিনীর গুলিতে আহত হয়েছেন। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ব্যাপক সংখ্যক নেতাকর্মী কারাবরণ বা ফেরার রয়েছেন।

এই পরিস্থিতির মধ্যেই গণতান্ত্রিক ইসলামী দল হিসেবে জামায়াতের পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং সাম্রাজ্যবাদ তোষণের কারণে বাংলাদেশের রাজনীতিতে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমের রাজনীতির যে চাহিদা তৈরি হয়েছে তা পূরণের সামর্থ অর্জনের চ্যালেঞ্জ নিয়ে দলের নতুন আমীরের দায়িত্ব নিলেন মকবুল আহমাদ।

দায়িত্ব নেওয়ার পর জামায়াতের নতুন আমির তার বক্তৃতায় ইঙ্গিত দিয়েছেন কিভাবে আগামী দিনে পথ চলবে জামায়াত। এতে তিনি আদর্শিক অবস্থানকে পুনির্বন্যাস, রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে সমঝোতা এবং দলীয় ঐক্য জোরদারের উপর গুরত্বারোপ করেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত