আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আমি বৈধ রাষ্ট্রপতি : এরশাদ

আমি বৈধ রাষ্ট্রপতি : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে বৈধ রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বলেছেন, গণভবন থেকে তার ছবি সরানো সম্ভব নয় এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি সব সুবিধা পাওয়ার দাবিদার। তবে রাষ্ট্রপতি হিসেবে তিনি কোনও বেতন ভাতা নেন না। মঙ্গলবার দুপুরে রংপুরের দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় সংসদে অবৈধভাবে ক্ষমতায় আসা রাষ্ট্রপতিরা বেতন ভাতাসহ কোনও সুযোগ সুবিধা পাবেন না মর্মে বিল পাস হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের আদেশ অনুযায়ী ১৯৮৬ সাল থেকে ৯০ সাল পর্যন্ত আমি বৈধ রাষ্ট্রপতি। গণভবনে আমার ছবি আছে যা চিরকাল থাকবে।

এরশাদ বলেন, তাছাড়া আমার প্রসঙ্গে ওই বিলে কিছু বলা হয়নি। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে আমি কোনও বেতন ভাতা নেই না। সেনাবাহিনীর সাবেক প্রধান হিসেবে পেনশন পাই, সেই টাকা নিয়মিত উত্তোলন করি।

এ সময় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার জন্য গণসংযোগের অংশ হিসেবে দ্রুত রংপুরে মহাসমাবেশ করা হবে বলে জানান তিনি।

এ সময় বিরোধীদলীয় নেতা হয়েও রওশন এরশাদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং প্রধান নির্বাচন কমিশনারকে মেরুদণ্ডহীন আখ্যায়িত করে পুরো নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে ও যোগ্য নিরপেক্ষ লোকদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে তার পল্লী নিবাস বাসভবনে এসে পৌঁছলে দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় মহানগর জাপার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা সদস্য সচিব ইয়াসিরসহ দলীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত