আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আ.লীগের কাউন্সিলে যাচ্ছেন না খালেদা জিয়া ও মির্জা ফখরুল

আ.লীগের কাউন্সিলে যাচ্ছেন না খালেদা জিয়া ও মির্জা ফখরুল

আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে বৃহৎ বিরোধি রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে আমন্ত্রন জানিয়েছে আওয়ামী লীগ। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কার্ড পাঠানো হয়েছে। কিন্তু এই ব্যাপারে খালেদা জিয়া ও মির্জা আলমগীর এখনও মুখ খোলেননি। তবে তাদের ঘনিষ্ট সূত্রে জানা গেছে আওয়ামী লীগের কাউন্সিলে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দিচ্ছেন না। যদিও বিএনপির অফিস থেকে ও খালেদা জিয়ার কার্যালয় থেকে দাওয়াত পত্র প্রাপ্তির কথা গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করা হয়নি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আওয়ামী লীগ আমাদের পার্টি প্রধান ও মহাসচিবকে দাওয়াত করেছেন । তারা দুইজন ব্যক্তিকে দাওয়াত করেছেন। আর এই দাওয়াত হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে ব্যক্তিগত দাওয়াত। ব্যক্তিগত দাওয়াতে যাওয়ার আগ্রহ এখনও পর্যন্ত বিএনপির নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ এই দাওয়াত না দিতে পারলে দিতো না। আসলে লোক দেখানোর জন্য দাওয়াত দিয়েছে। আওয়ামী লীগের মতো পার্টি বিএনপির ২০জনকে দাওয়াত দেওয়ার সামর্থ রাখে না, এটা আমরা মনে করি না। কিন্তু সামর্থ থাকলেও তারা সেই কাজটি করেনি। তিনি বলেন, এটা ইচ্ছে করেই আওয়ামী লীগ করেছে যাতে করে বিএনপি না যায়।

খালেদা জিযার ঘনিষ্ট সূত্র জানায়, বিএনপির কাউন্সিল করার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। সরকার নথিপত্র পর্যন্ত অফিস থেকে তল্লাসী করিয়ে নিয়ে যওয়া হয়। এরপর আর কাউন্সিলর করার ভেন্যু দেওয়া নিয়ে সরকার অনেক টালবাহানা করে। যেখানে আমাদের দলের একটি কাউন্সিলর করার জন্য সরকার অনুমতি দেয় না। সেখানে সেই দলের কাউন্সিলে আমাদের নেত্রী ও মহাসচিব কেন যাবেন। সরকারী দলতো তাদের ইচ্ছে মতো ভেন্যু নিয়েছে। তাদের যেমন খুশী তেমনভাবে কাউন্সিল করছে। আমাদেরকেতো করতে দেয়নি। তাহলে এই ধরণের একটি অনুষ্ঠানে আমরা কেন যাবো।

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, আসলে আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা চায় না। সুসম্পর্কও চায় না। বিশেষ করে বিএনপিকে মাইনাস করার ও রাজনীতি থেকে নাম মুছে দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে কি যাওয়ার সুযোগ আছে? এছাড়াও আমাদের যে দুই নেতাক দাওয়াত দিয়েছেন তাদের নামে কত মিথ্যে মামলা দিয়েছে এই সরকার ও আওয়ামী লীগ। তাদেরকে সুযোগ পেলেই কারাগারে নিয়ে যাবে। কিন্তু পারছে না জনগণের ভয়ে। এই অবস্থায় আমাদের ওই নেতারা যাবেন না এটাই জানি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে দাওয়া দেওয়া হয়েছে এমনটি আমার জানা নেই। আমাদের ম্যাডাম ও মহাসচিবকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শুনেছি। সেই দাওয়াতে আওয়ামী লীগের কাউন্সিলে তারা যাবেন এমন কোন সিদ্ধান্ত হয়নি। আলোচনাও হয়নি। তিনি বলেন, আমি যতখানি জানি তারা যাবেন না। এরপর কোন সিদ্ধান্ত হলে সবাইতো দেখবেন। ম্যাডাম প্রয়োজন মনে করলে এটা নিয়ে আলোচনাও করতে পারেন নেতাদের সঙ্গে।
খালেদা জিয়ার ঘনিষ্ট একজন নেতা বলেন, ম্যাডাম ওই দাওয়াতে যাচ্ছেন না এটা নিশ্চিত। মহাসচিবও যাবেন না বলে জানি। তবে এটা নিয়ে ম্যাডাম চাইলে আলোচনা করতে পারেন। এরপর সিদ্ধান্ত জানাতে পারেন। এদিকে তারা না গেলেও কোন প্রতিনিধি পাঠানো হবে কিনা জানতে চাইলে ওই নেতা বলেন, সেই সম্ভাবনা কম। তবে এটা শেষ মহুর্তের আগে বলা যাবে না। কারণ আওয়ামী লীগ যে লোক দেখানো দাওয়াত দিয়েছে সেটা তারা বলবে না। কারণ তারা বলতে আমরা দাওয়াত দিয়েছিলাম। বিএনপি আসেনি। আরো বলবে আসলে বিএনপি সমঝোতা চায় না। এছাড়াও আরো অনেক কথা বলবে। সেই সুযোগও দিতে চাইবেন না ম্যাডাম। এই জন্য আরো কিছুটা সময় অতিবাহিত হওয়া দরকার। যদিও বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হয়েছিলো তারা কেউ আসেনি। এমনকি এর আগের কাউন্সিলের আওয়ামী লীগ সভানেত্রী বিএনপির কাউন্সিলে প্রতিনিধি পাঠালেও চলতি বছরে অনুষ্ঠিত হওয়া কাউন্সিলে কোন প্রতিনিধি পাঠাননি। তাই বিএনপি চেয়ারপারসনও কোন প্রতিনিধি নাও পাঠাতে পারেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত