আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আওয়ামী লীগের সম্মেলন দুর্নীতির টাকায়: নোমান

আওয়ামী লীগের সম্মেলন দুর্নীতির টাকায়: নোমান

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা কামনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বক্তব্য দেয়ার পরদিনই আয়োজনের সমালোচনা করেছেন বিএনপিরই আরেক নেতা। এই সম্মেলনকে ঘিরে ব্যাপক আয়োজনের বিষয়টি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘সম্মেলনের গেট দেখলেই বোঝা যায় দুর্নীতির টাকায় এই সম্মেলন হচ্ছে।’

বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মরণে রাজধানীতে এক আলোচনায় নোমান এ কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে ক্ষমতাসীন দলের ২০ তম জাতীয় সম্মেলন। এই আয়োজন জমকালো হবে-আগেই ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যান তো বটেই সম্মেলনের জন্য সাজানো হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকাই। তোড়ন নির্মাণের পাশাপাশি রঙ-বেরঙ এর মরিচ বাতি ঝোলানো হয়েছে নগরীর প্রধান সড়কগুলোতে।


এসব জাঁকজমক আয়োজনের সমালোচনা করে নোমান বলেন, ‘এ সম্মেলনে লক্ষ লক্ষ নয়; কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এ খরচের কথা তারা নিজেরাই স্বীকার করেছে। কিন্তু এ টাকার উৎস পরিষ্কার করা হচ্ছে না।’

জাতীয় সম্মেলন করতে ক্ষমতাসীন দল চাঁদাবাজি করছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘তারা নিজেরা সম্মেলনের টাকা খরচ করছে না। কিছু অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজরা অর্থ দিয়ে এ সম্মেলন বাস্তবায়ন করছে।  সম্মেলন শেষে রাষ্ট্রীয় কোন খাত থেকে তা তুলে নেয়া হবে। আর এ আশায় তারা টাকা দিতে কার্পণ্য করছে না।

নোমান বলেন, সম্মেলন উপলক্ষে সারা ঢাকার শহরে বাতি দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। কিন্তু জনগণের মনে যে আগুন জ¦লছে তা তারা নিভাতে পারবে না।

গত মার্চে সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপির জাতীয় সম্মেলনের কথা উল্লেখ করে নোমান বলেন, ‘সে সময় সম্মেলনের জন্য কোন স্থান দেয়া হয়েছিলো না। সম্মেলনের তিন দিন আগেও আমরা বলতে পারিনি কোথায় সম্মেলন হবে। অথচ তাদের বেলায় দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।’

বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের প্রশংসা করে নোমান বলেন, তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দুর্দিনে তিনি বিএনপির পাশে থাকতেন। স্বতস্ফূর্তভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়নের। তার অনুসরণ করে নেতা-কর্মীদেরকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান নোমান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত