আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আ’লীগের সম্মেলনস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি

আ’লীগের সম্মেলনস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি

আওয়ামী লীগের সম্মেলনস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ ও এর আশপাশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, এ সম্মেলন ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে। এক কথায় সম্মেলনের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা শহরে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সম্মেলনস্থলে ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন।

তিনি বলেন, সম্মেলনে ৫২ জন বিদেশি উপস্থিত থাকার কথা রয়েছে। তারা কে কোন পথে যাতায়াত করবেন সে বিষয়ে দলীয়ভাবে ও পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ জনগণের চলাচল প্রসঙ্গে তিনি বলেন, সারা দিন ভিভিআইপি, ভিআইপিরা চলাচল করবেন না। তারা চলাচল যখন করবে তখন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাকি সময় স্বাভাবিক থাকবে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত