আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জেন্ডার ব্যবধান কমানোয় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

জেন্ডার ব্যবধান কমানোয় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

নারী-পুরুষের অর্থনৈতিক ব্যবধান কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৬তে উঠে এসেছে এই তথ্য ।

১৪৪টি দেশের তালিকায় ৭২ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরে ভারত রয়েছে ৮৭, শ্রীলঙ্কা ১০০,  নেপাল ১১০, মালদ্বীপ ১১৫, ভুটান ১২১। তালিকায় পাকিস্তান রয়েছে ১৪৩ নম্বর স্থানে, অর্থাৎ শেষের দিক দিয়ে দ্বিতীয়। এছাড়া নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ।

তবে নারী ও পুরুষের মধ্যে সম্পূর্ণ অর্থনৈতিক সমতা নিয়ে আসতে কমপক্ষে আরো ১৭০ বছর লাগবে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় ব্যবধান কমাতে বিশ্বজুড়ে নারীদের বেতন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি স্বত্ত্বেও ২১৮৬ সালের আগে সমতা আসবে না।

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটির গত বছরের পরিসংখ্যানে বলা হয়েছিল এই ব্যবধান কমতে ১১৮ বছর লাগবে। তবে উন্নয়নের গতি কমেছে, থেমে গেছে অথবা আবারো পেছনের দিকে যাত্রা শুরু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ ও রাজনৈতিক ক্ষমতায়নের সূচকের হিসাবে ১৪৪টি দেশের মধ্যে সবচেয়ে বেশি সমতা অর্জিত হয়েছে আইসল্যান্ড ও ফিনল্যান্ডে। এই তালিকার সবচেয়ে চমক জাগানিয়া নাম একসময় হুতু ও তুৎসি জাতির সংঘাতের জন্য খ্যাত রুয়ান্ডার নাম। দেশটিতে নারীদের অর্থনৈতিক খাতে অংশগ্রহণ, আয়ের সমতা বৃদ্ধি ও রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে ব্যাপক উন্নতি করেছে।

সবার নিচে আছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, সৌদি আরব ও ইরান। এদিকে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করার পথে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র নারী ক্ষমতায়নের সূচকে বেশ পেছনে রয়েছে। ১৪৪টি দেশের মধ্যে নারীর ক্ষমতায়নের হিসেবে ৭৩তম অবস্থানে দেশটি, অন্য সব সূচক মিলিয়ে বৈশ্বিক তালিকায় ৪৫তম অবস্থানে রয়েছে দেশটি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত