আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এবার ভারত সীমান্তে ফেলানির ‘ভাই’

এবার ভারত সীমান্তে ফেলানির ‘ভাই’

বেনাপোল সীমান্তে জিরো লাইনে ১৮-এ ৩ এস পিলারের পাশে ভারতের তারকাঁটা বেড়ায় এক যুবকের শার্ট ঝুলছে। তারই পাশে সীমান্ত ঘেঁষে নিচে পড়ে রয়েছে ফেলানীর মতো তার আরেক বাংলাদেশি ভাইয়ের মরদেহ। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেলানীর মতো একই কায়দায় এই যুবককে নির্যাতন করে হত্যা করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বুধবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি সেখানে পড়েছিল। তবে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বেনাপোল সীমান্তের জিরো লাইনে ১৮-এ ৩ এস পিলারের পাশেই পেট্টাপোল বন্দর নতুন টার্মিনাল (তারকাঁটা বেষ্টিত) প্রাচীরের পাশেই একটি মরদেহ পড়ে থাকতে দেখেন মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশি নারী।

পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। এ সময় মরদেহ দেখতে মাঠে ভিড় করেন আশপাশের এলাকার লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক নিরাপত্তা বেষ্টনিতে রয়েছে ভারতের পেট্টাপোল টার্মিনাল। তিন শতাধিক বিএসএফ দায়িত্বে রয়েছেন সেখানে। টার্মিনালের প্রাচীরের উপরে তারকাঁটা দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। বিএসএফ বা অন্য কেউ টার্মিনালের ভেতরে থাকা কোন ড্রাইভার বা হেলপারকে মেরে তারকাঁটায় ঝুলিয়ে দিতে পারে। একপর্যায়ে তারকাঁটা থেকে মরদেহটি নিচে পড়ে যায়। তবে নিহতের গায়ের শার্ট সেখানেই ঝুলে রয়েছে।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বলেন, এই মুহূর্তে নিহতের বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব হচ্ছে না। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তকর্তারা এ বিষয়ে ভারতের বিএসএফ কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত