আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার: খালেদা

ভয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার: খালেদা

সরকার জনগণকে ভয় পায় বলেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সোহরাওয়ার্দী উদ্দ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৫ নভেম্বর) রাতে গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে মহিলা দলের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সাথে আছে। সরকার সমাবেশ করতে না দিলে, ঘরে বসে থাকবো না। আমরা কর্মসূচি দিবো এবং তা পালনও করবো। জয় আমাদের হবেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। এ কমিশনের মেরুদন্ড নেই। সরকারের নির্দেশ ছাড়া এ কমিশন কিছু করতে পারে না। রকিব উদ্দিন কমিশনের অধীনে যত গুলো নির্বাচন হয়েছে, তার একটিও সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আওয়ামী লীগের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে হবে না। সকল দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। সৎ দক্ষ ও যোগ্যতা সম্পন্ন লোক ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। ’

বিচার বিভাগ প্রসঙ্গে বিএনপি প্রধান বলেন, ‘বিচার বিভাগ রয়েছে সরকারের হাতে। এটি স্বাধীন না হলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে’।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্যশ্যে করে খালেদা জিয়া বলেন, ‘মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করলে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যাবে। আর তাতে দেশে শান্তি ফিরে আসবে। যেখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি থাকবে না।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের নেতাকর্মীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত