আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শাহজালালে ছুরিকাঘাতে নিরাপত্তারক্ষী নিহত

শাহজালালে ছুরিকাঘাতে নিরাপত্তারক্ষী নিহত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিহাব (২০) নামের এক যুবকের ছুরিকাঘাতে সোহাগ আলী (৩২) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিয়াউর রহমান নামের এক আনসার সদস্য এবং আশিক ও ইশতিয়াক নামের দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য আহত হয়েছেন। ওই যুবককে আটক করেছে এপিবিএন সদস্যরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যুবক বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় ২ জন আনসার সদস্য তাকে বাধা দিলে সে ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। এ সময় পাশে থাকা এপিবিএন সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে ওই যুবক।’

নুরে আজম মিয়া আরো জানান, এ সময় ইশতিয়াকের মুখে ও কপালে এবং আশিকের হাতে ছুরিকাঘাত করে ওই যুবক। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরা আটক শিহাবের পায়ে গুলি করে। আহত এপিবিএন সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে চলে গিয়েছেন। আনসার সদস্য জিয়া এখনো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি আশংকামুক্ত। অন্যদিকে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য সোহাগ আলীর মৃত্যু হয়েছে।

আটক শিহাবকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আহত এপিবিএন সদস্য আশিক ও ইশতিয়াক জানান, হামলাকারী ওই যুবক প্রথমে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তখন আনসার সদস্যরা তাকে বাধা দিলে সে ছুরি বের করে ছুরিকাঘাতে তাদের গুরুতর জখম করে। এরপর সে একটু ভেতরে প্রবেশ করলে এপিবিএন সদস্যরা তা দেখতে পেয়ে দ্রুত তাকে আটক করে। তবে সে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারেনি। তার আগেই তাকে আটক করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত