আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

চালু হলো সিটিসেল

চালু হলো সিটিসেল

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। দেনার দায়ে তরঙ্গ বন্ধ করে দেওয়ার ১৭ দিন পর রবিবার (৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক ইয়াকুব আলী ভূইয়া।

বিকেলে বিটিআরসি কার্যালয়ে এ সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এরপর সংস্থার পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় ঢাকার মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে এসে তরঙ্গ ফিরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া শেষ করে।

সিটিসেল কার্যালয় থেকে বেরিয়ে ইয়াকুব আলী গণমাধ্যম কর্মীদের বলেছেন, ‘আদালতের নির্দেশনা অনুসারে আমরা তরঙ্গ খুলে দিয়েছি। আমরা পরীক্ষা করে দেখেছি, সিটিসেল থেকে সিটিসেলে কল যাচ্ছে। তারা এখন আগের মতোই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।’

এর আগে ৩ নভেম্বর শর্তে সাপেক্ষে সিটিসেল চালু করতে বরাদ্দকৃত তরঙ্গ (স্পেকট্রাম) ফেরতের নির্দেশ দেন হাইকোর্ট। এক্ষেত্রে আগামী ১৯ নভেম্বরের মধ্যে বকেয়া ১০০ কোটি টাকা পরিশোধের সময় বেধে দেওয়া হয়েছে সিটিসেলকে। টাকা পরিশোধে ব্যর্থ হলে আবারও মোইাবাল ফোন অপারেটর প্রতিষ্ঠানটির তরঙ্গ বরাদ্দ বাতিল করতে পারবে বিটিআরসি।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ সিটিসেলের বরাদ্দকৃত তরঙ্গ (স্পেকট্রাম) ফেরতের নির্দেশ দেন। একইসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে পাওনা টাকা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশও দেন আদালত। কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বিটিআরসি দাবি করছে, সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। যদিও এই পাওনা নিয়ে পরস্পর বিরোধী দাবি রয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আপিল বিভাগ ছয় সপ্তাহের মধ্যে পাওনা টাকার তিন ভাগের দুই ভাগ এবং বাকি টাকা দুই মাসের মধ্যে জমা দেওয়ার জন্য সিটিসেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।

সিটিসেল তাদের হিসাব মতো বকেয়া টাকার মধ্যে ১৩০ কোটি বিটিআরসিকে এবং ১৪ কোটি টাকা এনবিআরের খাতে জমা করে। কিন্তু বিটিআরসি দাবি করে, প্রথম কিস্তির টাকার অঙ্ক ৩১৮ কোটি টাকা। টাকার অঙ্ক নিয়ে দুই পক্ষের এই মতবিরোধের মধ্যে বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করে দিয়েছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত