আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সুন্দরবন রক্ষায় পিছু হটার সুযোগ নেই : আনু মুহাম্মদ

সুন্দরবন রক্ষায় পিছু হটার সুযোগ নেই : আনু মুহাম্মদ

তেল- গ্যাস- খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, সুন্দরবন রক্ষায় আমাদের বিজয়ী হতে হবে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, এ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

 তিনি রোববার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া কয়লাখনি থেকে  ১০ গুণ বড়। যার বিরূপ প্রভাবে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া তাপ বিদ্যুৎকেন্দ্রের দূষণে  সুন্দরবন হুমকির সম্মুখীন হবে। সুন্দরবন আমাদের জন্য একটি স্পর্শকাতর  বিষয়। সারাদেশ থেকে আমরা যত মধু পাই তার অর্ধেকেরও বেশি আসে সুন্দরবন থেকে। এখানে মৌমাছি আক্রান্ত হলে উদ্ভিদ আক্রান্ত হবে। আর তা থেকে প্রাণিজগতও আক্রান্ত হবে ।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ তো ঢুকছে, আর দু-একটা জাহাজ ঢুকলে ক্ষতি কী? মাঝে বলা হয়েছে, মোংলা-ঘষিয়াখালি নিয়ে আমরা কথা বলি না,  এটা ঠিক না। আমরা এর সংস্কারের দাবি জানিয়েছি। এটা দখল করে রেখেছিল প্রভাবশালীরা। আমরা চাই এটা খোলা থাকুক।

তিনি বলেন, এই চ্যানেলগুলো দিয়ে বর্তমানে যে জাহাজগুলো আসা যাওয়া করে সেখানে ৫০০ টন পর্যন্ত মালামাল নিয়ে চলাফেরা করে। কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য যে জাহাজগুলো আসবে তা প্রায় ১২ হাজার টন পর্যন্ত মালামাল নিয়ে আসবে, যার প্রভাব পড়বে সুন্দরবনের ওপর।

তাপবিদ্যুৎকেন্দ্রের চিমনি উঁচু করা প্রসঙ্গে তিনি বলেন, চিমনি যে পরিমাণ উঁচু করার কথা বলা হয়েছে, তা থেকেও নির্গত ধোঁয়া পরিবেশ দূষিত হয়ে সুন্দরবনের ক্ষতি করবে। আর এর প্রভাবে খুলনা ও তার আশপাশের শহরগুলোতেও ক্ষতিকর প্রভাব পড়বে।

আনু মুহাম্মদ বলেন, অবিলম্বে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিধ্বংসী সব অপতৎপরতা বন্ধ, সুন্দরবন নীতিমালা প্রণয়ন ও ইউনেস্কোর সুপারিশ বাস্তবায়ন করে সুন্দরবনকে বাঁচাতে হবে।

তিনি আগামী ২৪-২৬ নভেম্বর দেশব্যাপী ঢাকা চলো কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত