আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জিয়াউর রহমানকে মানলে আ’লীগের রাজনীতি থাকে না : ফখরুল

জিয়াউর রহমানকে মানলে আ’লীগের রাজনীতি থাকে না : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমানকে আজকে আওয়ামী লীগ মানতে চায় না। কারণ, জিয়াউর রহমানকে মানলে তাদের রাজনীতি থাকে না। আপনারা পরাধীনতার রাজনীতি করেছেন, শৃঙ্খলের রাজনীতি করেছেন, আপনারা শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে ভালোবাসেন।’

সোমবার (০৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর)’ এর আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেছেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই ৭ নভেম্বরে সমাবেশের অনুমতি দেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, ‘আপনারা সমাবেশের অনুমতি দেন না, কারণ ৭ নভেম্বর পালন করলে আজকে লক্ষ লক্ষ মানুষ আবার জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হবে এবং সমস্ত শৃঙ্খল ছিঁড়ে তারা গণতন্ত্রকে উন্মুক্ত করবে। আমরা বলি ভয় পান কেন? গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের মূল কথা হলো সবার সমান অধিকার দেবেন। আমাদেরকে সভা করতে দেন, তা না হলে প্রমাণ হবে দেশে গণতন্ত্র নেই।’

এ অবস্থায় অতীতের মতো গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে আইনজীবীদের শামিল হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য কর্মী মামলা-মোকাদ্দমায় জর্জরিত হয়ে গেছেন। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন, আমাদের মামলা পরিচালনা করছেন। সেজন্য দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। সেই সাথে আপনাদের আকুল আবেদন জানাই, বাংলাদেশে সবসময় আইনজীবীরাই পরিবর্তন ঘটিয়েছে, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও আন্দোলনে আপনারা নেতৃত্ব প্রদান করবেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল মঞ্চে ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট আহমেদ আজম খান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত