আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

১১ রাজ্যে জিতেই প্রেসিডেন্ট হওয়া সম্ভব!

১১ রাজ্যে জিতেই প্রেসিডেন্ট হওয়া সম্ভব!

আর কয়েক ঘণ্টা পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। চলছে টানটান উত্তেজনা। কে হচ্ছেন প্রেসিডেন্ট?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কিছু অদ্ভুত বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- কোনো প্রার্থী মাত্র ১১টি রাজ্যে জিতেই ৫০ রাজ্যের বিশাল আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন!

একটু পরিষ্কার করে বলা যাক, নির্বাচনে জয়ের জন্য কোনো প্রার্থীর প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। অর্থাৎ ২৭০ জন ইলেক্টরের ভোট পেলেই কোনো প্রার্থী নির্বাচিত হবেন। এক্ষেত্রে একটি বড় বাধা হলো- যে রাজ্যে যে প্রার্থী জয়ী হবেন, তিনিই পাবেন সব ইলেক্টরের ভোট। এ শর্তানুযায়ী, কোনো প্রার্থী যদি জনবহুল কয়েকটি বড় রাজ্যে জয়ী হন, কিন্তু অধিকাংশ রাজ্যে হেরে যান, তারপরও তিনি প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ইলেক্টরাল কলেজ ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায়। ইলেক্টরাল কলেজ ভোটে এগিয়ে থাকা রাজ্যগুলো হলো- ক্যালিফোর্নিয়ায় ৫৫টি, টেক্সাসে ৩৮টি, ফ্লোরিডায় ২৯টি, নিউ ইয়র্কে ২৯টি, পেনসিলভানিয়ায় ২০টি, ইলিনয়ে ২০টি, ওহাইওতে ১৮টি, জর্জিয়ায় ১৬টি, মিশিগানে ১৬টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, নিউ জার্জিতে ১৪টি।

এ ১১টি রাজ্যে মোট ইলেক্টরাল কলেজ ভোট ২৭০টি। অর্থাৎ মাত্র ১১টি রাজ্যে জয়ী হয়েই বিশাল আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সম্ভব। কিন্তু নির্বাচনী হিসাব এমন এক রৈখিক হয়নি কখনো। ছোট বড় রাজ্যে জয় লাভের মধ্য দিয়ে বরাবরই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

তবে শেষ পর্যন্ত মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে কী হয়, তা দেখার অপেক্ষার পুরো বিশ্ব। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবালিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুজনেই নির্বাচনে জয়লাভ করবেন বলে দাবি করছেন। দেখা যাক, কার দাবি সত্যি হয়!


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত