আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ডিজিটাল হচ্ছে দেশের ৩০ গ্রন্থাগার

ডিজিটাল হচ্ছে দেশের ৩০ গ্রন্থাগার

দেশের ৩০টি গ্রন্থাগারকে আধুনিকায়ন করছে সরকার। এসব গ্রন্থাগারকে ডিজিটাল ও ই-গ্রন্থাগারে  রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ রাজধানীর শাহবাগে গণগ্রন্থগার অধিদপ্তরে ‘লাইব্রেরি আনলিমিটেড’ প্রকল্পের জন্য একটি অফিস উদ্বোধনকালে এই তথ্য জানান।

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইহ্যাম এবং প্রকল্প পরিচালক দিদারুল চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি জানান, বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন এই প্রকল্পে অর্থায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রিটিশ কাউন্সিল।

‘লাইব্রেরি আনলিমিটেড’ শীর্ষক এ প্রকল্পের আওতায় ১৮ মাসব্যাপী একটি পাইলট ফেজ এর জন্য ১৪ কোটি ৪০ লাখ টাকা অর্থায়নে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগারকে ডিজিটাল ও ই-গ্রন্থাগারতে রূপান্তর করা হবে। এর মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরাধীন ২৫টি এবং শিশু একাডেমি গ্রন্থাগার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এনজিও সংশ্লিষ্ট ৫টি।

পাইলট ফেজ এর ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ফেজ এর উন্নয়ন কার্যক্রম নির্ধারিত হবে। সেক্ষেত্রে বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ২৪ থেকে ২৮ কোটি টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

এ প্রকল্পের পাইলট ফেজ এ যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে তা হলো-প্রচার, সংশ্লিষ্ট বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশে শিক্ষা সফর ও প্রশিক্ষণ, প্রত্যাশিত লাইব্রেরির ডিজাইন করা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জামের সমন্বয়ে তা বাস্তবায়ন, গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা এবং প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন করা ইত্যাদি।

প্রসঙ্গত, ১৬ আগস্ট ২০১৬ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগার আধুনিকায়নের লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত