আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আগামী বাজেট ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার

আগামী বাজেট ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার।

তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক। তবে দুয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে ওঠার পদক্ষেপ নিচ্ছি আমরা।

সোমবার দুপুরে সচিবালয়ে মুদ্রা ও মুদানীতিসংক্রান্ত সমন্বয় কমিটি এবং বাজেট পর্যালোচনা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুবব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের রেমিট্যান্স প্রবাহের গতি কিছুটা মন্থর হলেও দেশে রেমিট্যান্স আসায় তেমন প্রভাব পড়েনি। কারণ ব্যাংকিং চ্যানেলে কিছু সমস্যার কারণে হুন্ডির মাধ্যমে অর্থ আসছে। এ সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও অর্থ বিভাগ খুব শিগগিরই বসবে।

বৈঠকে ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন পর্যালোচনা করা হয়েছে বলেও অর্থমন্ত্রী জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত