আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত

বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যে কোনো সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ দলটি নির্বাচনমুখী। তবে নির্বাচনের সময় আওয়ামী লীগকে সরে দাঁড়াতে হবে এবং তা হতে হবে যোগ্য নির্বাচন কমিশনের অধীনে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়ীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রতিক হামলার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত উল্লেখ করে তিনি বলেন, রামুর ঘটনা থেকে শুরু করে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর ঘটনা প্রমাণ করে এগুলো হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি।

গোবিন্দগঞ্জে সাঁওতাল পরিবারের ওপর হামলার ঘটনা স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও তারাই মূলত সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে।

অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় চায় এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে। এককভাবে দেশ চালাতে। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সবার জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানান মির্জা ফখরুল।

এসময় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক, নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ ও লালমরিহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করে ঠাকুরগাঁও বিএনপি একাদশ বনাম লালমনিরহাট বিএনপি একাদশ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত