আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন ইসি গঠনে খালেদার সাত প্রস্তাব

নতুন ইসি গঠনে খালেদার সাত প্রস্তাব

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩ মাস আগেই নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সাতটি প্রস্তাব দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব প্রস্তাব দেন। একইসঙ্গে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
 
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে খালেদা জিয়ার সাত প্রস্তাব হলো-

এক. সকল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
 
দুই. সকল নিবন্ধিত রাজনৈতিক দল, স্বাধীনতার পর সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হতে হবে। বৈঠকে ২০ দলীয় জোট ও মহাজোটের একজন করে মূল প্রতিনিধি ও সহায়তা দিতে আরো দুইজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবে।

তিন. বাছাই কমিটি করতে হবে। এই কমিটিতে একজন নারী সদস্য রাখতে হবে। একইসঙ্গে বাছাই কমিটির গঠন, কাঠামো, সদস্য কারা হবেন, এ নিয়েও প্রস্তাবে মত দেওয়া হয়েছে।

চার. নিবন্ধিত রাজনৈতিক দল, স্বাধীনতার পর সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বাছাই কমিটির সদস্যদের প্রতি জনের বিপরীতে দুইজনের নাম ও পরিচয় সুষ্পষ্টভাবে লিখিত প্রস্তাব দিতে হবে।

পাঁচ. প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারদের যোগ্যতা সম্পর্কে বলেন খালেদা জিয়া।

ছয় এবং সাতে. খালেদা জিয়া বাছাই কমিটির গঠন প্রক্রিয়া, ঘোষণার বিষয়ে বিস্তারিত ও সাংবিধানিক পদ্ধতি মেনে অভিমত পেশ করেন।

এসব প্রস্তাবের বাইরেও খালেদা জিয়া ইসিকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে আরপিও সংশোধনের দাবি জানান এবং পরিষ্কারভাবে পাঁচটি ক্ষেত্রে সংশোধনীর কথা বলেন। এছাড়া নির্বাচন কমিশনকে অধিকতর শক্তিশালী করতে বিএনপি প্রধান আরো ১৩টি প্রস্তাব দিয়েছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত