আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারায়ণগঞ্জের সাত খুনে সব আসামিকে মৃত্যুদণ্ডের আবেদন

নারায়ণগঞ্জের সাত খুনে সব আসামিকে মৃত্যুদণ্ডের আবেদন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের দুটি মামলায় গ্রেফতারদের মধ্যে ১৫ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। তাদের রশিতে ঝুলিয়ে ফাঁসির আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতার ২৩ আসামির উপস্থিতিতে ১৫জনের পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন।

দুটি মামলায় যুক্তিতর্কের প্রথম দিন ১৫জনের পক্ষের আইনজীবী যুক্তিতর্ক তুলে ধরে নির্দোষ দাবি করলেও রাষ্ট্রপক্ষ এসব আসামিদের বিরুদ্ধে সাত খুনের ঘটনায় জড়িত প্রমাণে সক্ষম দাবি করে সর্বোচ্চ শাস্তি রশিতে ঝুলিয়ে ফাঁসির আবেদন করেছেন। অপর আসামিদের যুক্তিতর্ক মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার ১৫ জনের পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়। এই ১৫ আসামি হলেন র‌্যাব ও পুলিশে কর্মরত রুহুল আমিন, নুরুজ্জামান, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান, আবদুল আলীম, মহিউদ্দিন মুন্সী, হীরা মিয়া, সেলিম, সানাউল্লাহ সানা, হাবিবুর রহমান, কামাল হোসেন, আলামিন, তাজুল ইসলাম, বেলাল হোসেন ও এনামুল হক।

এর আগে রাষ্ট্রপক্ষও এসব আসামিদের বিরুদ্ধে ৭জনকে অপহরণের সূত্রপাত, সম্পৃক্ততা, বাস্তবায়নসহ সবগুলো পদক্ষেপ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ যুক্তি দিয়ে প্রমাণে সমর্থ হয়েছে আসামিরা ৭ খুনে জড়িত। তাই তাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করতে রশিতে ঝুলিয়ে তাঁদের ফাঁসির আবেদন করেছেন।

পিপি আরো জানান, সাত খুনের ঘটনায় দুটি মামলায় ৩৫জনকে আসামি করে চার্জশিট আদালতে দাখিল করা হয়। এর মধ্যে ২৩ জন গ্রেফতার ও ১২ জন পলাতক আছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত