আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মিয়ানমারে মুসলমানদের হত্যা নির্যাতনে সংসদীয় কমিটির নিন্দা

মিয়ানমারে মুসলমানদের হত্যা নির্যাতনে সংসদীয় কমিটির নিন্দা

মিয়ানমারে মুসলমানদের হত্যা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া দেশটির নিরীহ মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেয়ার যে অপচেষ্টা তা প্রতিহত করতে বিশ্বের সব বিবেকবান মানুষকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজাভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি মিয়ানমারে নির্যাতিত মুসলমানদের প্রতি সহমর্মিতা জানান।   

এ বিষয়ে কমিটির সদস্য একেএমএ আউয়াল (সাইদুর রহমান) জাগো নিউজকে বলেন, রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন নিয়ে কমিটি গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। এ বিষয়ে  আন্তজার্তিক হস্তক্ষেপ কামনা করে সরকারকে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের সুপারিশ করেছে কমিটি। তবে তাদের আশ্রয়ের বিষয়ে কমিটিতে কোনো আলোচনা হয়নি।   

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, মিয়ানমার তাদের মুসলমান নাগরিকদের নিয়ে যা করছে তা নিন্দনীয়। মুসলিমদের হত্যা, নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও সর্বোপরি দেশ ত্যাগে বাধ্য করায় কমিটি নিন্দা জানিয়েছে।

জানা যায়, বৈঠকে ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগর ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম হিসেবে আখ্যায়িত এবং সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ২০১৬ সালের হজ ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা নিয়ে ২০১৭ সালের হজে এর প্রতিফলন ঘটানোর জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত