আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সিলেটের শিল্পপতি রাগীব আলী কারাগারে

সিলেটের শিল্পপতি রাগীব আলী কারাগারে

সিলেটের শিল্পপতি রাগীব আলীকে কারাগারে পাঠানো হয়েছে।  তারাপুর চা-বাগানের হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির দুটি মামলায় জামিন নামঞ্জুর করে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় বিয়ানীবাজারের সুতারকান্দি স্থলবন্দরে হস্তান্তর প্রক্রিয়া শেষে সরাসরি বিকেল পৌনে ৫টায় তাকে আদালতে নিয়ে আসে পুলিশ।সাড়ে ৫টায় রাগীব আলীকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জ থেকে রাগীব আলীকে আটক করে সে দেশের ইমিগ্রেশন পুলিশ। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আটক করা হয়। পরে বিকেল ৩টার দিকে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে রাগীব আলীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, রাগীব আলীকে বিকেলে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ওই মামলাগুলোয় গ্রেফতার দেখানো হয়। এরপর বিকেলে তাকে সিলেটের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত