আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ময়মনসিংহে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ২ জন নিহত

ময়মনসিংহে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ২ জন নিহত

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার দুপুরের এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।

নিহত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। নিহত অপরজন পথচারী। তার নাম সফর আলী (৭০)। আহতদের নাম জানা যায়নি।   

কলেজ সূত্রে জানা যায়, পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে প্রথমে বাঁধা দেয়। এরপর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম বিকেল পর্যন্ত অবরোধের ঘোষণা দেন।

এতে অনেকেই কলেজ থেকে বেরিয়ে আসে। এ সময় পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা, বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন আহত হন।

পুলিশের লাঠিপেটায় শিক্ষক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। পরে তাকে কমিউনিটি কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

একই সময় পুলিশের লাঠিপেটায় পথচারী সফর আলীর মৃত্যু হয় বলে কলেজ কর্তৃপক্ষ দাবি করছে।

তবে পুলিশের দাবি, এ পথচারীর মৃত্যুর সঙ্গে লাঠিপেটার কোনো সম্পৃক্ততা নেই। ওই ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করছিল। তাদের ছত্রভঙ্গ করতেই লাঠিপেটা করা হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে অনেক দূরে স্থানীয় উপজেলা পরিষদের সামনে সফর আলী নামে এক পথচারী অসুস্থ হয়ে পড়েছিল। পরে পুলিশই তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ মৃত্যুর ঘটনা নিয়ে আন্দোলনকারীরা গুজব ছড়াচ্ছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত এক প্লাটুন র‌্যাব ও পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ফুলবাড়িয়া কলেজে ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের কথা কথা স্বীকার করেছেন এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব রাতে জানান, এ ঘটনায় চার জনকে পুলিশ আটক করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, এ ঘটনায় রাতেই মামলা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলার প্রতিবাদে আন্দোলনকারীরা আজ বিক্ষোভ মিছিল বের করে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত