আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পিএসদের অপ্রয়োজনীয় বিদেশ সফরে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

পিএসদের অপ্রয়োজনীয় বিদেশ সফরে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপমন্ত্রী ও সচিবের একান্ত সচিবদের (পিএস) ঘন ঘন ও অপ্রয়োজনীয় বিদেশ সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত তথ্যসহ এ সংক্রান্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া মরক্কোয় সদ্য শেষ হওয়া জলবায়ু সম্মেলনে কমিটির সদস্যরা সুযোগ না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ জাগো নিউজকে বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বিদেশ সফর নিয়ে। বিশেষ করে সচিবের পিএসের বিরুদ্ধে অভিযোগ সব চেয়ে বেশি। এ সকল অভিযোগের সত্যতা যাচাই করে দেখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাদের বিদেশ সফরের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আগামী বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

সভাপতি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কর্মকর্তাদের মত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তাদেরও বিদেশ যেতে হয়। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অপ্রয়োজনে বিদেশ সফর করছেন।

বৈঠকে মরক্কোয় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কে এ বিষয়েও বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী বৈঠকে ওই প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে কমিটির পর্যবেক্ষণ তুলে ধরা হবে। এসময় তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনে কমিটির সদস্যদের যেতে না পারার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন। এজন্য তিনি স্পিকারের কাছে নালিশও করেন বলে জানান।

এদিকে বৈঠকে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে সাব-কমিটির দেয়া প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়। আগামী সংসদ অধিবেশনে এই প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী ও মেরিনা রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত