আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এখন নেতা বেশি, কর্মী কম : কাদের

এখন নেতা বেশি, কর্মী কম : কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এখন নেতা উৎপাদন কেন্দ্র। অনেক নেতা কর্মী পরিচয় দিতে রাজি নয়। আমাদের সময় আমরা পোস্টার লাগিয়েছি, চিকা লাগিয়েছি, এখনকার নেতারা লাগায় না, তাদের প্রেস্টিজে লাগে। এখন নেতা বেশি, কর্মী কম।

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখনকার নেতাদের ফুল দিলে খুশি হন, বিশেষণ বললে অনেক খুশি হন। এতো নেতার দরকার নেই। নেতাদের খুশি করার দরকার নেই। তোয়াজ করার দিন শেষ। ছাত্রলীগকে খুশি করতে হবে সাধারণ জনগণকে।

ছাত্রনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাষণ না দিয়ে ছাত্রলীগকে সুনাম ও গৌরবের ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্রলীগের এজেন্ডা হোক, ছাত্রলীগকে আকর্ষণীয় করে তোলা। এই আকর্ষণীয় করে তুলতে হবে শৃঙ্খলা দিয়ে, আচরণ দিয়ে, যোগ্যতা দিয়ে। যারা অপকর্ম করছে, তাদের ধরতে হবে। কোনো অপরাধ সহ্য করা হবে না।

তিনি নেতাদের মূল্যায়নের ব্যাপারে বলেন, রাজনীতিতে হারানোর কিছু নেই। একদিন না একদিন মূল্যায়ন হবে। তোমরা আমার দিকে তাকাও, আমি আমার পরিশ্রমের স্বীকৃতি পেয়েছি। যারা মনে করছে কিছু পেলাম না, তাদের বলি কমিটমেন্ট নিয়ে লেগে থাকো, ধৈর্য্য ধরো, মূল্যায়িত হবে। শুধু তোমরা মূল্যায়নের জন্য রাজনীতি করো না, আদর্শের জন্য রাজনীতিকরো। আদর্শের রাজনীতি একদিন মূল্যায়নের কাছে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল হক হানিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষক আছেন, যখন মানুষ পুড়িয়ে মারা হয়, তখন তারা সেটার সমর্থন দেন। বলেন এটা ছাড়া নাকি কিছু করার নেই। তখন সেই সব শিক্ষকদের জন্য অনেক কষ্ট হয়, মর্মাহত হই। ভাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কি ব্যর্থ হয়েছে।

ছাত্রলীগকে সোনার বাংলা গঠনে নায়কের ভূমিকায় অবদান রাখার জন্য তিনি আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রলীগকে যুদ্ধ করতে হবে কু-শিক্ষার সাথে, ছাত্রলীগকে যুদ্ধ করতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল। উদ্বোধন করেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

সবশেষে সাংস্কৃতিক আয়োজনে শিরোনামহীনসহ বিভিন্ন ব্যান্ডদল সংগীত পরিবেশন করে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত