আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে সরকার। মানবিক দিক বিচার করে এটা করা হচ্ছে। সুবিধাজনক সময়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।’

সোমবার রাজধানীর মিরপুরে যুব মহিলা লীগ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। সীমান্ত দিয়ে যেসব রোহিঙ্গা আসছে তাদের অনেকেই অসুস্থ। মূলত এ কারণেই তাদের আশ্রয় দেওয়া হচ্ছে।’

ইসলামে জঙ্গিবাদের স্থান নেই, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু।’

জঙ্গি, সন্ত্রাসী এবং মাদক বিক্রেতাদের ব্যাপারে পুলিশকে তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ময়মনসিংহে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষক নিহতের ঘটনা দুঃখজনক। তুচ্ছ ঘটনার জেরে এটা ঘটেছে, যা কাম্য হতে পারে না। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত