আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দাফনের ২ মাস পর জীবিত যুবক উদ্ধার!

দাফনের ২ মাস পর জীবিত যুবক উদ্ধার!

দাফনের ২ মাস ৮ দিন পর ছেলেকে জীবিত ফিরে পেয়েছেন বাবা-মা। হুমায়ন কবির নামের ওই যুবকের জীবিত ফিরে আসা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে পালিয়ে যায় মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের দর্জি হুমায়ন কবির।

নিখোঁজের ১০ দিন পর পাশের জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মাঠ থেকে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিজেদের সন্তান দাবি করে ওই মরদেহ বাড়িতে নিয়ে যায় হুমায়নের পরিবার। ধর্মীয় রীতিতে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এরপর ছেলের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করে পরিবার।

একই সঙ্গে পাড়ায় পাড়ায় পোস্টার আর ব্যানার ছাপিয়ে ছেলের হত্যাকারীদের বিচারের দাবি জানান বাবা-মা। হত্যাকারীদের গ্রেফতারে দাবিতে করা হয় মানববন্ধন।

এমনকি চারজনকে আসামি করে দর্জি হুমায়ন কবিরের বাবা থানায় হত্যা মামলা করেন। মামলার পর শুরু হয় তদন্ত। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে হুমায়নের বেঁচে থাকার তথ্য।

সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় যশোর থেকে উদ্ধার করা হয় ২ মাস ৮ দিন আগে দাফন করা দর্জি হুমায়নকে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর শৈলকুপা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হুমায়নের বাবা আকমল হোসেন বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে হুমায়ন বেঁচে আছেন এমন তথ্য পায় পুলিশ।

এরপর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। কিন্তু তার সন্ধান মিলেনি। অবশেষে সোমবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে যশোরের একটি দর্জি দোকান থেকে হুমায়নকে উদ্ধার করে। সন্ধ্যায় তার বাবা-মা ও স্থানীয় দুই জনপ্রতিনিধির কাছে হুমায়নকে হস্তান্তর করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত