আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

এক মাসের মধ্যে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

এক মাসের মধ্যে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭ সাল) চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে গুলশান থানায় দায়ের করা তিন মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ তিন মামলাসহ মোট পাঁচ মামলার কার্যক্রমের ওপর থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছেন আদালত। এক মাসের মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে দেয়া মামলার কার্যক্রমে স্থগিতাদেশ তুলে নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এই আদেশের ফলে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও আয়কর সংক্রান্ত পাঁচটি মামলার কার্যক্রম চলবে বলে জানা গেছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তিতাস হিল্লোল রেমা।

এর মধ্যে চাঁদাবাজির তিনটি মামলায় তারেক রহমানকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, দুটি যুক্তিতে আদালত আবেদন খারিজ করে দিয়েছেন। তারেক রহমানের করা পৃথক পাঁচ রিটের নিষ্পত্তি করে এ রায় দেয়া হয়।

তবে তারেক রহমানের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, মুদ্রাপাচার মামলায় আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক বলে আদালত এসব মামলায় তাদের অংশগ্রহণ করতে দেননি।

সূত্র জানা যায়, ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় পৃথক তিনটি মামলা হয়। তারেক রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে এই তিন মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন আদালত।

অন্যদিকে ২০০৭ ও ২০০৮ সালে আয়কর বিবরণীতে অসত্য তথ্য দেয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিম্ন আদালতে পৃথক দুটি মামলা করে। এই দুই মামলায়ও তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন।

সম্প্রতি এসব রুল শুনানির জন্য হাইকোর্টে আসে। নয় বছর ও আট বছর আগে হওয়া মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল খারিজ করে রায় দেন আদালত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত