আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশের প্রথম বিআরটি নির্মাণ চুক্তি সই

দেশের প্রথম বিআরটি নির্মাণ চুক্তি সই

ঢাকা মহানগরী ও গাজীপুরের মধ্যে যাতায়াত দ্রুত, সহজ ও নিরাপদ করতে নির্মিত হতে যাচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম এ রুট নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হয়েছে।চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং নাইমুর রহমান দুর্জয়।

এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক প্রকৌশলী এ. কিউ. এম. ইকরাম উল্লাহ জানান, জয়দেবপুর চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটির মূল করিডোরটির দৈর্ঘ্য হবে সাড়ে ২০ কিলোমিটার। এর মধ্যে ১৬ কিলোমিটার হবে সমতলে এবং সাড়ে ৪ কিলোমিটার হবে উড়ালপথে। এতে নির্মিত হবে ২৫টি স্টেশন, ৬টি ফ্লাইওভার, ৮-লেন বিশিষ্ট টঙ্গী সেতু, ৩২ কিলোমিটার ফুটপাত এবং গাজীপুরে ১টি বাস ডিপো।

সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না গেজহুবা গ্রুপ নম্বর ৬ ইঞ্জিনিয়ারিং কো. লি. এর পক্ষে সাউথ এশিয়া ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ঝেং টিবিং সই করেন।

উল্লেখ্য, বিআরটি উন্নতমানের বাসভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা; যার মাধ্যমে যাত্রীরা কম সময়ে, নিরাপদে এবং আরামে যাতায়াত করতে পারবে। মহাসড়কের মাঝ বরাবর দুদিকে দুটি পৃথক লেনে নির্দিষ্ট বাস চলাচল করবে। আধুনিক পরিবহন ব্যবস্থা হিসেবে এটি জনবহুল নগরগুলোতে জনপ্রিয়তা পাচ্ছে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্মাণ প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্রাঞ্চের কমার্সিয়াল রিপ্রেজেন্টেটিভ লুইও জিয়ানফেং ও জেনারেল ম্যানেজার হু কিলি।

প্রকল্পটি বাস্তবায়নে প্রায় দুই হাজার ৪০ কোটি টাকা ব্যয় হবে। এতে সরকার ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসী উন্নয়ন সংস্থা এবং গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি অর্থায়ন করছে। চুক্তি অনুযায়ী নির্মাণ প্রতিষ্ঠান প্রায় ৮’শ ৫৫ কোটি টাকা ব্যয়ে টঙ্গী ফ্লাইওভার ছাড়া বাকি ১৬ কিলোমিটার রুটের কাজ করবে। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ টঙ্গী ফ্লাইওভারটি আলাদা প্যাকেজে বাস্তবায়িত হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত