আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সরকার সংসদ ভবন এলাকা থেকে জিয়ার সমাধি সরানোর চক্রান্ত করছে : বিএনপি

সরকার সংসদ ভবন এলাকা থেকে জিয়ার সমাধি সরানোর চক্রান্ত করছে : বিএনপি

সরকার সংসদ ভবন এলাকা থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি মনে করে, এটা করে জনগণের মন থেকে তাকে সরানো যাবে না।

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র করছেন। করতেই পারেন, যেহেতু ক্ষমতায় আছেন, আপনাদের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে। তবে জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। জনগণ তাকে ধারণ করে। তাদের মন থেকে জিয়াকে সরানো যাবে না।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও আইনের শাসন’ বিষয়ক এ আলোচনায় সভার আয়োজন করে ‘ব্যারিস্টার ফর চেঞ্জ’। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লুই আই কানের তৈরি করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে ঢাকায় আনা হয়েছে। ১৯৭৫ সালের পর আটজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কবর দেওয়া হয়েছে। এ কবরগুলো ছাড়াও শেরে বাংলা নগরে লুই কানের নকশাবহির্ভূত আরো সাতটি স্থাপনা আছে বলে অভিযোগ করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ এলাকায় নকশাবহির্ভূত কোনো স্থাপনা রাখা যাবে না।

মির্জা ফখরুল বলেন, ‘বীর উত্তম পদক কেড়ে নিয়েছেন, তার চরিত্র হননের চেষ্টা করছেন। কিন্তু কোনো লাভ হবে না। জনগণ তাকে মাথায় তুলে রাখবে।’

জিয়াউর রহমানকে সদ্য প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ফিদেল মারা যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা রাস্তায় নেমে আসছে। তার জন্য কাঁদছে। জিয়াউর রহমানও এমন জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর পর লাখো কোটি মানুষ কেঁদেছিল।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত