আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকায় বস্তিতে অগ্নিকাণ্ডে ৫০০ ঘর ভস্মীভূত

ঢাকায় বস্তিতে অগ্নিকাণ্ডে ৫০০ ঘর ভস্মীভূত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত পাঁচশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন দুই নারী। গৃহহারা হয়েছেন প্রায় দুই হাজার বস্তিবাসী।

রোববার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের অনুদানের আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে এই আশ্বাস দেন।

জানা যায়, গুলশান-বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা কড়াইল বস্তিতে রিকশা চালক, গাড়ি চালক, পোশাক শ্রমিক ও দিনমজুরসহ রাজধানীর নিম্ন আয়ের বহু মানুষের বসবাস। এই বস্তিকে ঘিরে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে। অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র।

ফায়ার সার্ভিস জানায়, বেলা পৌনে ৩টার দিকে কড়াইলের বেলতলা বস্তির বউ বাজারে জনৈক মাসুদের লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। তুলোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে। টিন, চটের দেওয়াল ও কাঠের ঘরগুলো দাউদাউ করে জ্বলতে থাকে। সেমময় বস্তির অধিকাংশ বাসিন্দা কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘর পুড়ে ছাই।

ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বস্তিবাসীদের ঠিকানা এখন খোলা আকাশের নিচে। হয়ত সেখানেই তাদের রাত কাটাতে হবে তাদের।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের ঢাকার সহকারি পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘রাস্তা সরু হওয়ায় দুরে গাড়ি রেখে পাইপ টেনে নিয়ে পানি দিতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগে গেছে। এরপরও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত